শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:০৭ পিএম, ২০২৫-০১-১১
যশোর ব্যুরো: যশোরে তাবলীগ জামাতের শুরায়ে নেজামের নেতৃবৃন্দ বলেছেন, টঙ্গীর এজতেমা ময়দানে একটিই মাত্র এজতেমা হবে। দেশের কোন মারকাজ আর ছেড়ে দেয়া হবে না। মসজিদ থেকে সাদপন্থীদের বের করে দেয়া হবে। শুক্রবার ১০ জানুয়ারী বাদজুম্মা যশোর দড়াটানা ভৈরব চত্বরে মিছিল পূর্ব এক বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন।
টঙ্গী ইজতেমা মাঠে হামলাকারী পথভ্রষ্ট সাদপন্থীদের সকল কর্মকান্ড নিষিদ্ধ করা এবং টঙ্গী হত্যাকান্ডে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত গ্রেফতারের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী।
নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন জেলা ইমাম পরিষদের সাবেক সভাপতি, দারুল আরকাম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান,জেলা তাবলীগের শুরা সদস্য মুফতি মাওলানা শফিউল্লাহ, শুরা সদস্য বিশিষ্ট মুবাল্লিগ মশিউর রহমান,জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসেন, জেলা ফতোয়া বোর্ডের চেয়ারম্যান, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা মুজিবুর রহমান, মুফতি মাওলানা হুরায়রা প্রমূখ।
শুরা নেতৃবৃন্দ বলেন, টঙ্গীর ইজতেমা ময়দানে যারা হামলা করেছে তারা পথভ্রষ্ট।তাদের সকল কর্মকান্ড সারা দেশে নিষিদ্ধ করতে হবে। ইসলামকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। সাদপন্থীরা একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার সাথে যুক্ত হয়েছে। তারা কখনো ইসলামের প্রকৃত ধর্ম প্রচারক হতে পারে না। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাদপন্থিদেরকে যারা প্রশয় দিচ্ছে তাদেরকে ছেড়ে দেয়া হবে না। টঙ্গী হত্যাকান্ডে যারা জড়িত তাদের সবাইকে গ্রেফতার করতে হবে। তা না হলে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। অনুষ্ঠান পরিচালনা করেন দারুল আরকাম মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি ওবায়দুল্লাহ শাকির।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited